তেঁতুলের শরবত

 


যা যা লাগবে: তেঁতুল, চিনি, ধনিয়া পাতা কুচি, শুকনা মরিচের গুঁড়া, বিট লবণ, কাঁচামরিচ কুচি, ও পানি (ঠান্ডা বা স্বাভাবিক)

যেভাবে বানাবেন

  • প্রথমে বিচি আলাদা করে তেঁতুলটা একটি পাত্রে সামান্য পানিতে গুলে নিন।
  • গোলানো তেঁতুলে পরিমাণমতো ঠান্ডা পানি মেশান।
  • পরিমাণমতো চিনি, টেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা দিন। স্বাদমতো বিট লবণ দিন।
  • ভালো করে মিশিয়ে ১০ মিনিট রাখুন। এবার মিশ্রণটি অন্য একটি বাটিতে ছেঁকে নিন। হয়ে গেলো টক-ঝাল তেঁতুলের শরবত। পরিবেশন করতে পারেন বরফকুচি দিয়ে।
Next Post Previous Post