মিষ্টি দই রেসিপি

 


উপকরণ

  1. 1 লিটার দুধ
  2. 1/2 কাপ গুঁড়ো দুধ
  3. 1 কাপ চিনি
  4. 1 টেবিলচামচ টক দই
  5. রান্নার নির্দেশ সমূহ

    1. 1

      প্রথমে এক লিটার দুধ ফুটিয়ে ঘন করে নিন।

    2. 2

      এবার এর সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে নিন।

    3. 3

      তারপর গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিন মিশ্রণটি। তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না।

    4. 4

      এবার অন্য একটি পাত্রে চিনি ও সামান্য একটু জল দিয়ে ক্যারামেল তৈরি করে নিন ।

    5. 5

      তারপর দুধের সঙ্গে মিশিয়ে দিন তৈরি করে রাখা ক্যারামেল।

    6. 6

      এরপর টক দই নিয়ে একটি কাটা চামচ দিয়ে খুব ভাল করে ফেটিয়ে দুধের মিশ্রণে মিশিয়ে নিন।

    7. 7

      এবার একটি শুকনো পাত্রে মিশ্রণটি ঢেলে দিন।

    8. 8

      তারপরএকটু গরম জায়গায় ৮ ঘণ্টা বা সারা রাত মিশ্রণটি রেখে দিন। নির্দিষ্ট সময় পর দেখবেন মিষ্টি দই তৈরি হয়ে গিয়েছে।

Next Post Previous Post