হানি অরেঞ্জ লেমনেড


উপকরণ: কমলা ৬টি, মধু স্বাদমতো, বিট লবণ স্বাদমতো, গোলমরিচের গুঁড়া স্বাদমতো, বরফ প্রয়োজনমতো।

প্রণালি: কমলার খোসা ছাড়িয়ে বীজ ফেলে দিন। স্ম্যাশার দিয়ে রস বের করে নিতে হবে। এরপর সেই রসের সঙ্গে স্বাদমতো বাকি উপকরণ মিশিয়ে পরিবেশন করুন।

Next Post Previous Post