খেজুর কিশমিশের শরবত


উপকরণ: খেজুর ২৫টি, কালো মিষ্টি কিশমিশ (মনাক্কা) ১০০ গ্রাম, গোলাপজল ২ টেবিল চামচ, পেস্তাবাদামকুচি ১ টেবিল চামচ, চিনি প্রয়োজনমতো, পানি ৫০০ মিলিলিটার, বরফ প্রয়োজনমতো।

প্রণালি: ভালো মানের গাঢ় রঙের খেজুর নিতে হবে। খেজুর ভালোভাবে ধুয়ে নিন। বীজ ফেলে দিয়ে দুই-তিন ঘণ্টা গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। মনাক্কাও ধুয়ে অল্প পানিতে চার থেকে পাঁচ ঘণ্টা ভিজিয়ে রাখুন। অল্প পানি দিয়ে পেস্ট করে নিন। ভেজানো পানিসহই খেজুর সেদ্ধ করুন। খেজুর নরম হয়ে এলে তাতে মনাক্কা পেস্ট ও চিনি দিতে হবে। মিশ্রণ ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন। ঠান্ডা করুন। ছেঁকে নেওয়া মিশ্রণের সঙ্গে গোলাপজল আর বরফ মিশিয়ে গ্লাসে ঢেলে দিন। ওপরে পেস্তাবাদামকুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে।

Next Post Previous Post