ফিশ ফ্রাই রেসিপি
উপকরণঃ
২ পিস ভেটকি/বাশা মাছের ফিলে
পাতিলেবুর রস, ধনেপাতা বাটা, আদা-রসুন বাটা
লঙ্কা বাটা, গোলমরিচ, নুন
১টি ডিম, ১ চামচ কর্নফ্লাওয়ার
ব্রেডক্রাম্বস/বিস্কুটের গুঁড়ো
ভাজার জন্য তেল
প্রস্তুত প্রণালীঃ
মাছ ম্যারিনেট করে ২ ঘণ্টা রাখুন। ডিম আর কর্নফ্লাওয়ার ফেটিয়ে নিন। মাছ ডিমের ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্রাম্বসে কোট করুন। গরম তেলে সোনালি করে ভেজে নিন। কাসুন্দি বা গ্রিন চাটনির সঙ্গে পরিবেশন করুন!
