আলু চিকেন কাবাব রেসিপি
উপকরণঃ
- ২০০ গ্রাম সেদ্ধ আলু
- ২৫০ গ্রাম সেদ্ধ চিকেন (কুচি)
- ১ চা চামচ গরম মশলা
- ১ চা চামচ জিরে গুঁড়ো
- ১ চা চামচ সোয়া সস
- ১/২ চা চামচ গোলমরিচ
- ২ টো ডিম
- ১ কাপ ব্রেড ক্র্যাম্বস
- তেল
প্রণালীঃ
চিকেন-আলু মিশিয়ে মশলা দিন। ফ্রিজে রেখে ছোট ছোট কাবাব গড়ুন। ডিমে ডুবিয়ে ব্রেড ক্র্যাম্বসে গড়িয়ে ডুবো তেলে ভেজে নিন।