চিংড়ির মালাই কারি রেসিপি
উপকরণঃ
- 500 গ্রাম গলদা চিংড়ি
- 1 টা বড় পেঁয়াজ বাটা
- 1 চা চামচ আদা বাটা
- 1 চা চামচ জিরা গুঁড়ো
- 1 টেবিল চামচ কাজু বাটা
- 1/2 কাপ নারকোলের দুধ
- স্বাদ অনুযায়ী নুন
- 1/2 চা চামচ চিনি
- 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো
- 4 টে কাঁচা লঙ্কা বাটা
- 2 টো গোটা কাঁচালঙ্কা
- 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা
- 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো
- 1 টেবিল চামচ ঘি
- 3 টেবিল চামচ সর্ষের তেল
1. চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে।
2. একটা করাতে তেল দিয়ে মাছগুলো অল্প ভেজে তুলে রাখতে হবে।
3. ওই তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। তাতে টমেটো কুচি আদা বাটা নুন চিনি কাজু বাটা দিয়ে একসাথে ভালো করে কষাতে হবে।
4. ভালো করে কষাবার পরে মাছগুলো দিয়ে ভালো করে মেশাতে হবে,নারকোল দুধ আর এক কাপ জল দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে গায়ে মাখা হয়ে গেলে ঘি গরম মসলা দিয়ে নামিয়ে নিতে হবে।