বাদাম টানা তৈরির রেসিপি
উপকরনঃ
চিনা বাদাম- ২ কাপ
পেস্তা বাদাম- ২ চা চামচ
গুড়- ১ কাপ
ঘি- ১/২ চামচ
এলাচ- ৪-৫টি (গুঁড়া)
পানি- ১/৪ কাপ।
প্রনালীঃ
প্রথমে কড়াই গরম করে বাদাম ভেজে নিন। লালচে রঙ ধারণ করলে নামিয়ে নিন। এবার একটি কড়াইয়ে ঘি, গুড় ও ১/৪ কাপ পানি দিন। নাড়তে থাকুন গুড় গলে যাওয়া পর্যন্ত। বলক এলে বাদাম ও এলাচ গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। একটি পরিষ্কার থালায় সামান্য ঘি মেখে রাখুন। মিশ্রণটি ঘন হয়ে এলে ঘি মাখা প্লেটে ঢেলে নিন। উপরে একটি বাটার পেপার বসিয়ে রুটি তৈরির বেলন দিয়ে বেলে সমান করে নিন। গরম অবস্থায় ছুরি দিয়ে পছন্দমতো মাপে কেটে নিন। ঠান্ডা হলে পরিবেশন করুন সুস্বাদু বাদাম টানা।
