চিকেন নাগেটস তৈরির রেসিপি


উপকরণঃ

  • ১ কাপ চিকেন কিমা
  • ১ চা চামচ আদা ও রসুন বাটা
  • ১ চা চামচ মরিচ গুড়া
  • ২ চা চামচ ধনে পাতা কুচি
  • ১ চা চামচ সয়া সস
  • ১ চা চামচ ওয়েস্টার সস
  • ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়া
  • স্বাদমতো লবন
  • ১ টি ডিম
  • প্রয়োজন মতো ব্রেড ক্রাম্বস,তেল।

প্রস্তুত প্রণালীঃ
তেল- ডিম-ব্রেড ক্রাম্বস ছাড়া বাকি সব উপকরণ দিয়ে চিকেন কিমা মাখিয়ে কমপক্ষে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন। মেরিনেশনের পরে কিমার মিশ্রণ সমান ভাগে ভাগ করে নিয়ে পছন্দমতো শেপ দিয়ে নিন।
একটা বাটিতে ডিম, গোলমরিচ গুঁড়া ও সামান্য লবন দিয়ে ভালো করে ফেটে নিন।
এবার শেপ করে রাখা প্রতিটি চিকেন কিমা তুলে প্রথমে ডিমে   চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নিন। মিনিট দশেক ফ্রিজে রাখুন,তাহলে ব্রেড ক্রাম্বস কিমার গায়ে সেট হয়ে যাবে।তারপর মাঝারি আঁচে ডুবোতেলে সোনালী করে ভেজে নিন।

পরিবেশন করুন যেকোনো সসের সাথে।

Next Post Previous Post