চিকেন মোগলাই পরোটা রেসিপি
উপকরণঃ
২ কাপ ময়দা
২টি ডিম
২০০ গ্রাম মাংসের কিমা
স্বাদমতো লবন ও চিনি
২টি মাঝারি সাইজের পেঁয়াজ
এক টুকরো আদা
৪ কোয়া রসুন
২ টেবিল চামচ কাঁচামরিচ কুচি
আধ চা চামচ হলুদ গুঁড়ো
আধ চা চামচ জিরে গুঁড়ো
আধ চা চামচ ধনে গুঁড়ো
আধ চা চামচ মরিচ গুঁড়ো
আধ চা চামচ গরম মশলা গুঁড়ো
পরিমাণমতো তেল
প্রস্তুত প্রনালীঃ
১। প্রথমে ময়দার মধ্যে তেল, পরিমাণমতো লবন ও পানি দিয়ে ভাল করে ময়দাটি মেখে ডো বানিয়ে নিন। ময়দার ডো কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিন।
২। এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা দিয়ে নাড়ুন।
৩। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে তাতে হলুদ, মরিচ, জিরে, ধনে গুঁড়ো ও কাঁচা মরিচ কুচি দিয়ে মশলাটি ভালভাবে কষুন।
৪। তারপর এতে মাংসের কিমা দিয়ে ভাল করে মিশিয়ে সামান্য পানি দিয়ে ঢাকা দিন।
কিছুক্ষণ পরে তাতে লবন, চিনি ও গরমমশলা গুঁড়ো দিয়ে ভালভাবে নাড়ুন। হয়ে গেলে নামিয়ে নিন পুরটি।
৫। এবার একটি বাটিতে ডিম ফেটিয়ে তাতে কিমার পুর, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি ও লবন মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।
৬। ময়দার ডো আর একবার মেখে বড় লেচি কেটে পাতলা করে বেলে নিন।
তার ভিতরে ডিম-কিমার মিশ্রণ দিয়ে চৌকো আকার করে ভাঁজ করে নিন। খেয়াল রাখবেন যাতে সবদিক ঠিক করে ভাঁজ হয়, কোনওভাবে যাতে পুর না বেরিয়ে যায়।
এরপর তেল গরম করে তাতে মোগলাই পরোটা দিয়ে উভয় পিঠ লালচে করে ভেজে তুলে নিন।
৭। তারপর সস বা আলুর তরকারি দিয়ে পরিবেশন করুন মোগলাই পরোটা।
(রেসিপি বাই রাতুল হায়দার রাহাত)