চিকেন আখনি পোলাও রে‌সি‌পি


উপকরনঃ

  • চাল– ৪ কাপ
  • চিকেন– ১ টি (১ কেজি ৮০০ গ্রাম)
  • লাল গোল আলু– ৮-১০টি
  • টকদই– ১/২ কাপ
  • পেঁয়াজ কুচি– ১ কাপ
  • আদা বাটা– ১ টে+১টে চামচ
  • রসুন বাটা– ১ টে চা+ ১ টে চামচ
  • মরিচ,ধনে গুঁড়া– ১ চা চামচ
  • জিরা গুঁড়া– ২ চা চামচ
  • গরমমসলা গুঁড়া– ১ চা চামচ
  • জায়ফল গুঁড়া — ১/২ চা চামচ
  • গোলমরিচ গুঁড়া– স্বাদমতো
  • আস্ত গরমমসলা– প্রয়োজনমতো
  • কাঁচামরিচ– ৭-৮টি
  • পানি– ৮ কাপ
  • ঘি– ১ টে চামচ
  • বেরেস্তা– ১ মুঠি
  • তেল— প্রয়োজনমতো
  • লবণ– স্বাদমতো

প্রনালীঃ
চিকেন ও চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। আলুতে হলুদ, লবণ মাখিয়ে তেলে সোনালি করে ভেজে উঠিয়ে রাখুন। 
একটি গভীর হাঁড়িতে তেল গরম করে আস্ত গরমমসলা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ বাদামি হলে অল্প পানি দিয়ে সব বাটা ও গুঁড়া মসলা কষিয়ে নিন। ভালো করে মসলা কষানো হলে চিকেন ও ফেটানো টকদই মিশিয়ে আবার কষান। মাঝারি আঁচে ঢাকনা ছাড়াই চিকেন কষান। চিকেন যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন পানি দিন। পানি ফুটে উঠলে ধুয়ে রাখা চাল, আলু ও এক টে চামচ করে আদা-রসুন বাটা মিশিয়ে নিন। চাল ও পানি যখন প্রায় সমান লেভেলে আসবে তখন হাঁড়িটি তাওয়ার ওপর বসিয়ে ঢাকনা দিয়ে দমে রাখুন মিনিট দশেক। দশ মিনিট পর ঢাকনা খুলে একবার নেড়ে দিয়ে কাঁচামরিচ, বেরেস্তা ও ঘি মিশিয়ে আবার দমে রাখুন মিনিট দশেক। চাল সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।

Next Post Previous Post