বাদামের হালুয়া রেসিপি

উপকরণঃ

 চিনাবাদাম ২ কাপ,
 দুধ ২ কাপ,
দারুচিনি এলাচ ও তেজপাতা ১ টি করে,
 চিনি দেড় কাপ,
 জাফরান ১ চিমটি,
 হলুদ খাবার রং ১ ফোটা,
 গুঁড়ো দুধ ১/৩ কাপ।

প্রণালীঃ

বাদাম খোসা ছাড়িয়ে ভালোমতো ভেজে নিন। এরপর হাত দিয়ে ঘষে উপরে লাল চামড়া তুলে নিন। এবার দুধ দিয়ে বেটে নিন।
২ টেবিল চামচ দুধে জাফরান মিশিয়ে রাখুন। প্যানে ১ টেবিল চামচ ঘি গরম করে গরম মসলা দিন। বাদাম চিনি ও জাফরান দিন। ঘন ঘন নাড়তে থাকুন।
এবার বাকি ঘি, গুঁড়াদুধ ও খাবার রং দিন। ক্রমাগত নাড়তে থাকুন। হালুয়ার মতো হয়ে প্যান থেকে উঠে আসলে একটা ডিশে ঢেলে রাখুন। হাত দিয়ে চেপে চেপে ১ ইঞ্চি সমান করে চারপাশে ছড়িয়ে দিন। ঠান্ডা হলে কেটে পরিবেশন করুন।


Next Post Previous Post