সুজির বরফি রেসিপি
উপকরণঃ
- সুজি – ১ কাপ
- চিনি – ১/২ কাপ
- দুধ – ২ কাপ
- এলাচ গুঁড়ো – ১/২ চা চামচ
- অরেঞ্জ ফুড কালার – ১/৪ চা চামচ
- গ্রীন ফুড কালার – ১/৪ চা চামচ
- ঘি – ৪ চামচ
- বাদাম কুচি – ১ চামচ
১। প্রথমে কড়াইতে তিন চামচ ঘি গরম করে তাতে সুজি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো আঁচ কমিয়ে।
২। সুজি হালকা বাদামি রঙের হয়ে আসলে ও সুজি থেকে সুন্দর গন্ধ বের হতে থাকলে সুজি একটি পাত্রে নামিয়ে নেব।
৩। এবার কড়াইতে দুধ দিয়ে ফুটতে দেব। দুধ ফুটতে থাকলে এলাচ গুঁড়ো দিয়ে নাড়তে থাকবো।
৪। তারপরে দুধের মধ্যে ভাজা সুজি মিশিয়ে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে থাকবো দুধ শুকিয়ে যাওয়া পর্যন্ত।
৫। এবার মিশ্রণটির মধ্যে চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এক চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব।
৬। সুজির মিশ্রণটি হালকা ঝরঝরে থাকবে তেমন অবস্থায় নামিয়ে নেব।
৭। এবারে সুজির মিশ্রণটি তিন ভাগে ভাগ করে নেব।
৮। এক ভাগ সুজি অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
৯। আর এক ভাগ সুজি গ্রীন ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
১০। এবারে একটি পাত্রে ঘি মাখিয়ে নিয়ে প্রথমে গ্রীন কালার সুজির মিশ্রণটি ভালোভাবে ছড়িয়ে দেব। তারপরে দেব নরমাল কালার সুজির মিশ্রণটি। আর সবার উপরে দেবো অরেঞ্জ কালার সুজির মিশ্রণ।
১১। এইবার পাত্রটি এক ঘন্টার জন্য রেখে দেব মিশ্রণটি সেট হওয়ার জন্য।
১২। তারপরে সুজির মিশ্রণটি পিস পিস করে কেটে প্লেটে পরিবেশন করব ওপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে। এভাবেই তৈরি হয়ে যাবে সুজির বরফি।