নানপুরি রেসিপি
উপকরণঃ
- ময়দা – ৩ কাপ
- টক দই – ১ কাপ
- দুধ – ১ কাপ
- নুন – ১/২ চা চামচ
- চিনি – ২ চা চামচ
- বেকিং পাউডার – ১/২ চা চামচ
- বেকিং সোডা – ১/৪ চা চামচ
- সাদা তেল – ৩০০ গ্রাম
১। প্রথমে একটি পাত্রে টক দই, নুন, বেকিং পাউডার ও বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে টক দইয়ের মিশ্রণে চিনি দিয়েও মিশিয়ে নেব।
২। এরপরে মিশ্রণটির মধ্যে চেলে রাখা ময়দা ও দুই চামচ সাদা তেল দিয়ে মাখতে থাকব। প্রথমেই জল বা দুধ ব্যবহার করব না। আগে দইয়ের মিশ্রণ দিয়ে ময়দা ভালো করে মেখে নেব। তারপরে উষ্ণ গরম দুধ দিয়ে ময়দা একটু শক্ত করে মেখে নেব।
৩। ময়দার ডো তৈরি হয়ে গেলে ওপর থেকে সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে দু’ঘণ্টার জন্য উষ্ণ গরম জায়গায় রেখে দেবো।
৪। দু’ঘণ্টা পর ঢাকা খুলে ময়দার ডোটি আবারো একটু সাদা তেল দিয়ে মেখে নেব। তারপরে ডো থেকে লেচি কেটে গোল করে নেব।
৫। এবারে লেচিগুলি অল্প তেল দিয়ে একটু মোটা করে বেলে নেব। নানগুলি বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না এইভাবে বেলে নিতে হবে।
৬। এরপরে কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিতে হবে । তারপরে মিডিয়াম আঁচে বেলে রাখা নানগুলি দিয়ে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজে তুলে নিতে হবে। নানপুরিগুলি হাতা দিয়ে একটু চেপে চেপে দেবেন এতে পুরি খুব ভালো ফুলে উঠবে।
৭। এভাবেই সব পুরি তৈরি করে নিতে হবে। তারপরে নানপুরিগুলি পরিবেশন করুন চানা পনির বা চানা মশলার সাথে।