মোমো ডিপিং সস রেসিপি
উপকরণঃসয়াসস- ৪ টে চামচ
ভিনেগার- ১ টে চামচ
পানি- আধা কাপ
চিনি- ২ টে চামচ বা পছন্দমতো
মিহি কুচি করা রসুন- ১ চা চাচ
মিহি কুচি করা আদা- ১ চা চামচ
কাঁচামরিচ মিহি কুচি- ১ চা চামচ
অলিভ অয়েল – ১ চা চামচ
চিলি ফ্লেক্স – আধা চা চামচ
রোস্টেড তিল আধা চা চামচ
যেভাবে করবেনঃ
১। একটি প্যানে চিলি ফ্লেক্স ও তিল বাদে সব উপকরণ একসাথে মিশিয়ে জ্বাল করুন।
২। ফুটে উঠলে নামিয়ে ঠান্ডা করে নিন। এই মিশ্রণ এর সাথে চিলি ফ্লেক্স ও তিল মিশিয়ে নিন।হয়ে গেলো মোমো ডিপিং সস।
রেসিপিঃ আশরাফুননেছা মেবিন
