পিঁয়াজু ভাজা রে‌সি‌পি


উপকরণঃ

খেসারি ডাল – আধা কাপ
মসুর ডাল – আধা কাপ
চালের গুঁড়ো – ২ টে চামচ
পিঁয়াজ কুচি –আধা কাপ
কাঁচামরিচ কুচি– ৬-৭ টা(ঝাল বুঝে)
রসুন বাটা– ১ টে চামচ
হলুদ গুঁড়ো – আধা চা চামচ
মরিচ গুঁড়ো – আধা চা চামচ করে
ধনিয়াপাতা কুচি – ১ টে চামচ (ইচ্ছে)
লবণ– স্বাদমতো
তেল– ভাজার জন্য

প্রণালিঃ
প্রথমে ডাল ৪-৫ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার পাটায় বেটে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।ডালকে খুব বেশি মিহি করা যাবে না ;একটু আধভাঙ্গা হলে পিঁয়াজু খেতে ভালো লাগে এবং বেশি মচমচে হয়।
তেল ছাড়া সব উপকরণ ডালের সাথে ভালোভাবে মাখিয়ে নিন।
তেল গরম করে মিশ্রণ থেকে প্রয়োজনীয় অংশ নিয়ে হাতের সাহায্যে পিঁয়াজুর আকারে গড়ে মাঝারি আঁচে সোনালী করে ভেজে নিন।

Next Post Previous Post