সরষে ইলিশ রেসিপি


উপকরণঃ

ইলিশ মাছ ৬ টুকরা
পেঁয়াজকুচি ১ কাপ
সরষে বাটা ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া আধা চা চামচ
কাঁচামরিচ ৪/৫টি
লবণ স্বাদমতো
তেল দেড় টেবিল চামচ
কালিজিরা ১ চিমটি

প্রস্তুত প্রণালীঃ
ফ্রাইপ্যানে তেল গরম হলে কালিজিরা দিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে দিন।
পেয়াজ বাদামি রঙ হয়ে গেলে মাছ ও হলুদ গুঁড়া দিয়ে কষিয়ে নিন।
কষিয়ে ভাজা ভাজা হয়ে গেলে সামান্য পানি দিয়ে ঢেকে রাখুন।
সরিষা বাটা ও আধা কাপ পানি দিয়ে ২/৩ মিনিট রেখে কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
Next Post Previous Post