লালমোহন রেসিপি
উপকরণঃ
১। গুড়া দুধ- ১ কাপ।২। ময়দা - ১/২ কাপ।
৩। ঘি -৩ টেবিল চামচ
৪। বেকিংপাউডার - ১ চা. চামচ
৫। ফেটানো ডিম-১/২ কাপ
৬। চিনি-১.৫ টেবিল চামচ
৭। তেল-ভাজার জন্য
সিরা করতে লাগবেঃ
৮। চিনি - ২ কাপ
৯। পানি - ৪ কাপ
১০। এলাচ - ৩/৪ টা
প্রস্তুত প্রণালীঃ
এবার একটা হাঁড়িতে চিনি,পানি আর এলাচ দিয়ে পাতলা শিরা করে নেবে। তারপর একটা শুকনো বাটিতে গুড়া দুধ, ময়দা, ঘি,চিনি বেকিংপাউডার দিয়ে ভালো করে মিশাতে হবে, তারপর পরিমানমতো ডিম দিয়ে নরম ডো করবো। এবার হাতে ঘি লাগিয়ে মাঝারি সাইজ করে মিষ্টি গুলো বানিয়ে নেই। এখন প্যানে তেল দিয়ে অল্প আঁচে ব্রাউন করে মিষ্টি গুলো ভাজতে হবে। সব ভাজা হয়ে গেলে সিরায় দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে ১৫/২০ মিনিট জ্বাল দিবো।সিরায় কিছুক্ষণ রেখে দেই । সিরা পুরো পুরি মিস্টির মধ্যে ঢুকে গেলে উপরে মাওয়া দিয়ে পরিবেশন করি।