ফেটা চিজ পাস্তা রেসিপি
সসের উপকরণঃ
১। মাখন ১ টেবিল চামচ,২। ময়দা ২ চা-চামচ,
৩। দুধ ১ কাপ
৪। গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ।
সস বানানোর প্রণালীঃ
ময়দা মাখনে ভেজে তরল দুধ দিয়ে ঘন ঘন নাড়ুন। গোলমরিচ ও মরিচগুঁড়া দিয়ে চুলা থেকে সস নামিয়ে নিন।
পাস্তার উপকরণঃ
১। সেদ্ধ পাস্তা ৫০০ গ্রাম,
২। হোয়াইট সস ১ কাপ,
৩। মাখন ১ চা-চামচ,
৪। তেল ১ চা-চামচ, টমেটো পেস্ট আধা কাপ,
৫। টমেটো সস ১ টেবিল চামচ,
৬। গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ,
৭। অরিগানো ১ চা-চামচ,
৮। ক্রিম ২ টেবিল চামচ,
৯। ক্যাপসিকাম ২ টেবিল চামচ
১০। ফেটা চিজ ৩ টেবিল চামচ।
পাস্তা প্রস্তুত প্রণালীঃ
প্যানে মাখন ও তেল গরম করে রসুন ভেজে টমেটো পেস্ট, সস, গোলমরিচের গুঁড়া, অরিগানো ও ক্যাপসিকাম দিন। লবণ দিয়ে সেদ্ধ করা পাস্তা ঢেলে নাড়ুন। ক্রিম ও ফেটা চিজ দিয়ে একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিন।