চিকেন পিজ্জা রেসিপি
উপকরণঃ
পিজ্জার ডো তৈরি করতে লাগবেঃ
- 1 কাপ ময়দা
- 1/2 চা চামচ লবণ
- 1/2 চা চামচ বেকিং সোডা
- 1/2 চা চামচ বেকিং পাউডার
- 1/2 কাপ টক দই
- 1/4 কাপ জল
- 2 টেবিল চামচ তেল
টপিং এর জন্যঃ
- 1 কাপ টুকরো করা বোনলেস চিকেন
- 1 চিমটি হলুদ গুঁড়ো
- 1/2 চা চামচ জিরা গুঁড়ো
- 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো
- 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো
- 1/2 চা চামচ লবণ
- 1 টেবিল চামচ তেল
- প্রয়োজন অনুযায়ী লম্বা করে টুকরো করা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো
- 1চা চামচ অরিগ্যানো, চিলিফ্লেক্স
- 2টেবিল চামচ পিজ্জা সস
- 1 কাপ চীজ
প্রস্তুত প্রণালীঃ
১। প্রথমে পিজার বেস্ট বানানোর জন্য উপরে দেয়া উপকরণগুলো সবকিছু একসাথে মিশিয়ে একটা লুচির মন্ডের মত নরম মন্ড তৈরি করতে হবে।মনটা তৈরি হয়ে গেলে এখন একটা প্লাস্টিক রেপার দিয়ে ডেকে এটা থেকে দু'ঘণ্টা মত একটা গরম জায়গায় রেখে একটু ফার্মেন্ট হতে দিতে হবে।
২। এরপরে চিকেন টা কে ম্যারিনেট করে নিতে হবে গোলমরিচ গুঁড়ো, হলুদ, জিরা গুঁড়ো, লঙ্কাগুঁড়ো ও লবণ দিয়ে। এখন এটাকে 15 মিনিটের জন্য একটু রেখে দিতে হবে। 15 মিনিট পরে কড়াইতে তেল গরম করে চিকেন গুলোকে সেদ্ধ হওয়া অবদি কষিয়ে নিতে হবে। চিকেন সেদ্ধ হয়ে গেলে এগুলোকে একটা সাইডে তুলে রাখতে হবে।
৩। দু ঘন্টা পরে পিৎজার বেস রেডি হয়ে গেলে একটা আ্যালুমিনিয়ামের থালার মধ্যে বা ট্রেতে একটু তেল ব্রাশ করে তার ওপরে পিৎজার ডো টা গোল করে স্প্রেড করে দিতে হবে ও একটি কাটা চামচ দিয়ে হালকা হাতে কয়েকটা ফুটো করে দিতে হবে। এইবারে এর উপরে দিয়ে দিতে হবে পিৎজা সস, সামান্য চিজ, চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, চিলি ফ্লেক্স, ওরিগেনো এবং সবার ওপরে আরো খানিকটা চিজ ।
৪। ব্যাস এবার এটাকে বেক করার জন্য একটা পাত্রে নুন বিছিয়ে তার উপর একটা স্টান্ড দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে।পাঁচ মিনিট পরে আস্তে আস্তে ঢাকনা খুলে খেলাটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে এবং 30 মিনিটের জন্য করতে দিতে হবে মিডিয়াম ফ্লেমে।
৫। 30 মিনিট পর ঢাকনা খুলে চেক করতে হবে পিৎজা পুরোপুরি বেক হয়েছে কি নয়তো আরও 5 মিনিট বেক করতে হবে। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে মজাদার পিসা এখন এগুলোকে টুকরো করে কেটে নিজেদের পছন্দের টমেটো কেচাপ এর সাথে সার্ভ করুন
