ছানার সন্দেশ রেসিপি

উপকরণঃ

  • ২ লিটার দুধের ছানা বা ২ কাপ
  • চিনি ১ কাপ
  • আস্ত এলাচ ৪টি
  • ঘি ২ টে চামচ
  • গুঁড়া দুধ ১/৪ কাপ
প্রস্তুত প্রনালীঃ
★ প্রথমে ছানা প্লেটে নিয়ে আগে হাত দিয়ে ভালো করে মথে মিহি করে নিন।
★ প্যানে ঘি গরম করে ছানা, এলাচ, গুঁড়া দুধ, চিনি দিয়ে নাড়তে থাকুন।
★ সবকিছু মিশে আঠালো হয়ে আসলে এলাচ তুলে ফেলে ঘি ব্রাশ করা বাটিতে নিয়ে বিছিয়ে ঠাণ্ডা করুন।
★ এরপর সন্দেশের আকারে কেটে পরিবেশন করুন।
Next Post Previous Post