বিলাতি ধনেপাতার ভর্তা রেসিপি

 


উপকরণঃ

১. বিলাতি ধনেপাতা।
২. পেঁয়াজ কুচি।
৩. রসুন কুচি।
৪.লবন।
৫. শুকনো লাল মরিচ।
৬. সরিষার তেল।
সবই পরিমাণ মতো

প্রনালীঃ
অল্প তেলে পেঁয়াজ রসুন মরিচ হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে চুলা থেকে নামানোর আগে সাথে দিয়ে দিতে হবে ধনেপাতা গুলো।
২/১বার নেড়েই চুলা থেকে নামিয়ে নিতে হবে।
বেশিক্ষণ  চুলার উপর রেখে ভাজলে পাতার সবুজ রং নস্ট হয়ে যাবে।
সবকিছু একসাথে করে পাটায় মিহি করে বেটে সাথে অল্প সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে–বিলেতি ধনেপাতার ভর্তা।

নোটঃ
ধনেপাতা না ভেজে কাঁচা ধনেপাতা ও বেটে নেয়া যাবে।যার যেভাবে পছন্দ।

Next Post Previous Post