ভিল, বেগুন, টমেটো ও কালোজিরা ভর্তা মিলিত রেসিপি
উপকরণ :
* তিল – ১ টেবিল চামচ* বেগুন (বড়) – ১টি
* টমেটো (মাঝারি) – ২টি
* কালোজিরা – ১ চিমটি
* লবণ – স্বাদমতো
* কাচা মরিচ- ৪টি
* রসুন কাটা – ১ টেবিল চামচ
* পেয়াজ কাটা – ২ টেবিল চামচ
* ধনেপাতা- ১ চা চামচ
* তেল – ১ টেবিল চামচ
* শুকনো মরিচ- ১টি
প্রস্তুত প্রণালি : তিল ধুয়ে শিলপাটায় বেটে নিতে হবে। বেগুন, টমেটো সিদ্ধ করে নিতে হবে যেন পানি শুকিয়ে যায়। বেগুন, টমেটো, কাটা পেয়াজ, কাচা মরিচসহ সব উপকরণ একত্র করে বেলেন্ডার করে নিতে হবে অথবা শিলপাটায় বেটে নিতে হবে। জলন্ত চুলায় পাত্রে পরিমাণমতো তেল দিতে হবে। এরপর রসুন কুচি, শুকনো মরিচ, কালোজিরা দিয়ে ফোড়ন দিতে হবে। তারপর বেলেন্ডার করা বেগুন দিয়ে পাঁচ মিনিট ভাজতে হবে। নামানোর আগে ধনেপাতা কুচি দিতে হবে। ধনেপাতা কুচি না দিলেও চলবে।