সমুচা তৈরীর রেসিপি

 


উপকরণ

১. মাংসের কিমা – ১/২ কেজি (পুর তৈরিতে অন্য কিছু ব্যবহার করা যায়)

২. আদা বাটা – ২ চা চামচ

৩. রসুন বাটা – ২ চা চামচ

৪. মরিচ বাটা – ২ চা চা

৫. গোলমরিচ বাটা – ১/২ চা চামচ

৬. এলাচ বাটা – ২ টি 

৭. দারচিনি বাটা – ১/২ চা চামচ

৮. তেজপাতা – ১টি 

৯. পিয়াজ কুচি – ৬ টি 

১০. ধনে বা পুদিনাপাতা – ২ টেবিল চামচ 

১১. কাচামরিচ কুচি – ২ টি 

১২. তেল – পরিমান মত 

১৩. ময়দা – ১/২ কেজি 

১৪. লবন – পরিমান মত 

১৫. পানি- পরিমান মত  

১৬. ভাজার জন্য তেল

রান্নার পদ্ধতি

১. (মাংসের কিমা ব্যবহার করলে) মাংসের বাটা মসলা, তেজপাতা, লবন, তেল ও পানি দিয়ে ঢেকে মৃদু আচে রান্না করতে হবে। পানি শুকিয়ে আসলে পিয়াজ, ধনেপাতা, কাচামরিচ দিয়ে ভেজে নামাতে হবে। 

ডিমের কিমা করতে পারেন। সকল মসলা ভেজে ডিম দিয়ে ভালোভাবে ভেজে ঝুরঝুরা পুর করতে পারেন।(ডিম- ৬টি)

সবজির পুরও তৈরি করতে পারেন

২. ময়দা লবন ও হালকা গরম পানি দিয়ে মেখে নিতে হবে। বড় বড় করে ময়দার লেচি কেটে নিতে হবে

৩. একটি রুটি বেলে, সেটির উপর তেল মাখিয়ে নিন। তার উপরে আর একটি রুটি রাখতে, এবার আবার বেলে বড় করতে হবে। অন্য সবগুলো এভাবে করতে হবে

৪. বড় রুটি গরম তাওয়ায় সামান্য গরম করে সাবধানে রুটি গুলো তুলে আলাদা করতে হবে। দুটি রুটি আলাদা করা হলে ছুরি দিয়ে ২০ সে. মি.  লম্বা ও ৮ সে.মি. চওড়া করে কেটে নিতে হবে। (মাপ কম বেশি হলে নিজের ইচ্ছামত কেটে নিতে পারেন)

৫. অল্প ময়দা পানিতে ঘন লেই এর মতো করে গুলে নিতে হবে

৬. এক টুকরো রুটি ত্রিভুজ এর আকারে তিনবার ভাজ করে ভিতরে কিমাগুলো পুর করে দিতে হবে। রুটির বাকি অংশ গুলোকে তরল ময়দা মাখিয়ে এই বারতি অংশটুকু দিয়ে সমুচার খোলা মুখ বন্ধ করে নিতে হবে। ভালেভাবে আটকাতে হবে, নয়তো ভাজার সময় খুলে যাবে। ডুবোতেলে ভেজে নিন। সস বা চাটনির সাথে পরিবেশন করুন

Next Post Previous Post