চাইনিজ ভেজিটেবল রেসিপি
উপকরণঃ
*মুরগির মাংস- ১ কাপ (হাড়ছাড়া)
*গোলমরিচের গুঁড়া- ১ চা চামচ,
*আদা ও রসুন বাটা- ১ চা চামচ
*লবণ- স্বাদ মতো
*কর্ণফ্লাওয়ার- ৩ চা চামচ
*গাজর- ২ কাপ
*ক্যাপসিকাম- দেড় কাপ
*কাঁচা পেঁপে- ২ কাপ
*তেল- প্রয়োজন মতো
*পেঁয়াজ -বড় ১টা
( কিউব করে কাটা)
*ডিম- ২টি
*রসুন কুচি- ২ চা চামচ
*কাঁচামরিচ- ৩টা(ফালি)
*সয়া সস- ১ টেবিল চামচ,
*টমেটোর সস- ১ টেবিল চামচ,
প্রস্তুত প্রণালিঃ
মুরগির মাংস পাতলা করে কেটে নিবো। আধা চা চাম গোলমরিচের গুঁড়ো, আদা ও রসুন বাটা, লবণ এবং ১ চা চামচ কর্ণ ফ্লাওয়ার দিয়ে মুরগির মাংস মেখে রেখে দিবো।
হাঁড়ির পানিতে স্বাদ মতো লবণ দিয়ে চুলায় দিবো। গাজর ও পেঁপে আলাদা আলাদা সেদ্ধ করে নিন। একদম গলে যেন না যায়, ৮০ শতাংশ সিদ্ধ করবো।
প্যানে তেল গরম করে ডিম ও সামান্য লবণ দিয়ে নেড়েচেড়ে ভেঙে নিতে হবে।
কিছুক্ষণ পর প্যান থেকে উঠিয়ে একই প্যানে আরও খানিকটা তেল দিবো। রসুন কুচি দিয়ে নাড়তে থাকবো। রঙ বদলে যাওয়া শুরু করলে আগে থেকে মেখে রাখা মুরগির মাংস দিবো। কাঁচামরিচ ফালি করে দিবো। মাংস সিদ্ধ হয়ে গেলে পেঁয়াজ, ক্যাপসিকাম দিবো। ৫ মিনিট নেড়ে সিদ্ধ করা গাজর ও পেঁপে দিবো, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, সয়া সস ও টমেটোর সস দিয়ে নাড়তে থাকবো, সবজি সিদ্ধ করে রাখা পানি থেকে দেড় কাপ দিয়ে দিবো। ৭ থেকে ৮ মিনিট জ্বাল করার পর ভেজে রাখা ডিম দিয়ে দিবো। ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার সামান্য পানিতে গুলে দিবো, নেড়েচেড়ে মিশিয়ে নিবো।
ঝোল ঘন হয়ে আসলে নামিয়ে পরিবেশন করবো গরম গরম।
