কাচা আমের প্লাস্টিক চাটনি

উপকরণঃ

৬০০ গ্রাম কাচা আম ( খোসা ছাড়িয়ে পাতলা লম্বা  টুকরো করে কাটা)

চিনি ৪০০ গ্রাম

১.৫ কাপ জল

১/২ চা চামচ মৌরি

এক মুঠো করে কাজু + কিশমিশ

১/২ চা চামচ হলুদ গুঁড়ো

১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো

স্বাদ অনুযায়ী লবণ

ভাজা মশলার গুঁড়ো ১ চা চামচ ( ১ চা চামচ গোটা জিরা+১ চা ধনে + ২ টি শুকনো লঙ্কা + ১ টি তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে)


প্রস্তুত প্রণালীঃ

১. প্রথমে একটি প্যান চুলায় বসিয়ে চিনি ও জল দিয়ে ভালো করে একটু ফুটতে দিন চিনি গলে আসা পর্যন্ত। এবারে মৌরি , কাজু ও কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেশিয়ে নিন।

২. এবারে কেটে রাখা আমগুলো দিয়ে ঢাকা দিয়ে চুলার আঁচ কম রেখে ৫/৬ মিনিট রান্না করে নিন। এবারে ঢাকা খুলে  লবণ, হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। 

৩. আবারও ৩ মিনিট রান্না করে নিন। এবারে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো কাচা আমের প্লাস্টিক চাটনি ।

Next Post Previous Post