পিচ ও ড্রাই ফ্রুটস চাটনি

উপকরণঃ

৩ টে পিচ ফল

২ কাপ চিনি

১ কাপ খেজুর

১/২ কাপ ওয়ালনাট

১/২ কাপ আমন্ড

১ চিমটি নুন

১ কাপ কিসমিস


প্রস্তুত প্রণালীঃ

১. প্রথমে পিচ্ ফল টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিন। এবারে অ্যালমন্ড, ওয়ালনাট্ এবং খেজুর সব ছোট ছোট করে কেটে নিন।

২. এরপরে একটা নন্ স্টিক প্যান গ্যাসের চুলায়  বসিয়ে তাতে সব কাটা ফল গুলো দিয়ে জল দিয়ে ফুটতে দিন। তখনই নুন ও দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

৩. কিছুক্ষন পরে যখন জল প্রায় শুকিয়ে এসেছে, তখন চিনি দিয়ে ভালো ভাবে মিশিয়ে নাড়াতে থাকুন। এবারে সব ড্রাই ফ্রুটস টুকরো গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন।

৪. এবারে চুলার আঁচ বন্ধ করে নামিয়ে নিয়ে পরিবেশন করুন টেস্টি পিচ ও ড্রাই ফ্রুটস প্লাস্টিক চাটনি।

Next Post Previous Post