বাদামের শরবত রেসিপি
উপকরণ
- কাঠ বাদাম
বা পেস্তাবাদাম বাটা-আধা কাপ
- তরল
দুধ-দুই কাপ
- চিনি-এক
কাপের তিনভাগের দুইভাগ
- জাফরান- এক
চিমটি
- পেস্তাবাদাম
কুচি- এক টেবিল চামচ
যেভাবে তৈরি করবেন
·
চুলায় একটি প্যান বসিয়ে দুধ গরম করে নিন। এবার এতে
জাফরান ও পেস্তাবাদাম কুচিসহ দুধ জ্বাল করতে থাকুন। মিশ্রণটিতে এবার বাদাম বাটা ও
চিনি দিয়ে দিন।
·
দুধে চার-পাঁচটা বলক এলে নামিয়ে নিন। শরবতটি ফ্রিজে রেখে
ঠান্ডা করে নিন। ঠান্ডা হলে বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।
