ফিরনি তৈরীর রেসিপি
উপকরণ
১. দুধ এক লিটার
২. বাসমতি চাল ১/৪ কাপ
৩. চিনি আট চা চামচ
৪. কাজুবাদাম ও কাঠবাদাম কুচি দুই চা চামচ
৫. এলাচ গুঁড়া আধা চা চামচ
৬. গোলাপজল এক চা চামচ
প্রস্তুত প্রণালি
প্রথমে মিক্সারে ভালো করে ধুয়ে রাখা বাসমতি চাল বেটে নিতে হবে। এবার একটি
প্যান গরম করে তাতে দুধ ঢেলে ফোটাতে হবে। গরম দুধের মধ্যে বেটে রাখা চাল ঢেলে দিতে
হবে এবং দ্রুত নাড়াচাড়া করতে হবে, যাতে দলা বেঁধে না যায়।
ততক্ষণ রান্না করতে হবে,
যতক্ষণ না দুধ তিন ভাগের এক ভাগ না হয়ে যায়। এরপর এর
মধ্যে চিনি মেশাতে হবে। চিনি দিয়ে তিন-চার মিনিট নাড়াতে হবে। এবার কুচানো কাঠবাদাম
ও কাজুবাদাম দিতে হবে। এলাচ গুঁড়া ও গোলাপজল মিশিয়ে দিতে হবে। এরপর ঠান্ডা করে
পরিবেশন করুন।
বাড়তি টিপস
* দুধে অনেক সময় চাল সহজে সিদ্ধ হতে চায় না। এই ক্ষেত্রে চাল আগেই পানিতে
সিদ্ধ করে রেখে নিতে পারেন। সময় বাঁচবে।
* এলাচি দেবার সময় একটু ফেরে নিলে ভিতর থেকে এলাচির সুগন্ধ
আরও ভাল মত বের হয়।
* দুধ ঘন করার পর চিনি দিলে তা গলে আবার পাতলা হয়ে যায়। এই
ক্ষেত্রে প্রথমেই চিনি দিয়ে দিলে ভাল।
