বাটার চিকেন রেসিপি
উপকরণ
·
৬০০-৭০০ গ্রাম
হাড়বিহীন চিকেন
·
৫ চা চামচ টক দই
·
১ চা চামচ সাদা ক্রিম
·
১ চা চামচ হলুদ গুঁড়ো
·
১ চা চামচ লঙ্কা গুঁড়ো
·
১ চা চামচ ধনে গুঁড়ো
·
১ চা চামচ গরম মশলা
গুঁড়ো
·
১/২ চা চামচ মেথি পাতা
গুঁড়ো
·
২ টি মাঝারি সাইজের
পেঁয়াজ বাটা
·
২ চা চামচ রসুন বাটা
·
২ চা চামচ আদা কুচি
·
২ টি কাঁচা লঙ্কা কুচি
·
৫ চা চামচ বাটার
·
২ চা চামচ লেবুর রস
·
১ টি দারুচিনি
·
১ টি তেজপাতা
·
লবণ পরিমাণমতো
·
ধনে পাতা কুচি
নির্দেশাবলী
·
একটি পাত্রে মাংস গুলো
নিয়ে তাতে টক দই, লেবুর রস, লঙ্কা
গুঁড়ো, হলুদ গুঁড়ো ও ধনে গুঁড়ো নিয়ে ভালো করে মাখিয়ে
কমপক্ষে ৩-৪ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন।
·
একটি কড়াই গরম করে
তাতে বাটার, দারুচিনি, তেজপাতা,
পেঁয়াজ বাটা ও রসুন বাটা একটু ক্ষন রান্না করুন এবং এরপর অল্প
পরিমাণ জল যোগ করে ৫-৮ মিনিট কষিয়ে নিন।
·
কষানো হলে ম্যারিনেট
করে রাখা মাংস পিস গুলো যোগ করে ভালো করে ১০ মিনিটের মতো রান্না করুন।
·
তারপর পরিমাণমতো লবণ,
মেথি পাতা গুঁড়ো, ক্রিম, আদা কুচি ও লঙ্কা কুচি যোগ করে কিছুক্ষণ ভালো করে নাড়ুন।
·
এবার অল্প আঁচে ঢাকা
দিয়ে রেখে দিন প্রায় ২০ মিনিটের মতো।
· ২০ মিনিট পর ঢাকা খুলে দেখুন যদি মাংস গুলো সিদ্ধ হয়ে যায় তাহলে উপরে
ধনেপাতা কুচি ছিটিয়ে দিন এবং গরম গরম পরিবেশন করুন নান,
রুটি বা পরোটার সাথে।
