কাঁচা মরিচ চিকেন রেসিপি


উপকরণঃ

  • চিকেন – ৫০০ গ্রাম (মাঝারি টুকরা)
  • কাঁচা লঙ্কা – ১০-১২টি (পেস্ট ও আস্ত)
  • পেঁয়াজ – ২টি (কুচি)
  • আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
  • টক দই – ২ টেবিল চামচ
  • ধনে গুঁড়া – ১ চা চামচ
  • জিরে গুঁড়া – ১ চা চামচ
  • হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
  • গরম মশলা গুঁড়া – ১/২ চা চামচ
  • লবণ – স্বাদমতো
  • চিনি – ১/২ চা চামচ (ঐচ্ছিক)
  • সর্ষের তেল – ৩ টেবিল চামচ
  • ধনেপাতা – সাজানোর জন্য
প্রস্তুত প্রণালীঃ
১) চিকেন ভালো করে ধুয়ে টক দই, আদা-রসুন বাটা, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ, লবণ ও সামান্য সর্ষের তেল মিশিয়ে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।
২) কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নরম করে নিন।
৩) এবার মেরিনেট করা চিকেন দিয়ে ভালো করে ভাজুন ১০-১৫ মিনিট।
৪) চিকেন থেকে তেল ছেড়ে এলে কাঁচা লঙ্কার পেস্ট ও আস্ত কাঁচা লঙ্কা দিন।
৫) ১/২ কাপ গরম পানি দিন ও ঢেকে ১৫-২০ মিনিট রান্না করুন।
৬) গরম মশলা ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।
৭) পরিবেশন করুন গরম গরম ভাত বা রুটির সঙ্গে।

Next Post Previous Post