তন্দুরি চা রেসিপি
উপকরণঃ
- দুধ - ১ কাপ জল
- ১.৫ চামচ চা পাতা
- ২টেবিল চামচ চিনি
- ২ চা চামচ লেমনগ্রাস
- ১ টেবিল চামচ পুদিনা পাতা
- ১ টেবিল চামচ চা মশলা
- ২ চিমটে ১ টা মাটির ভাঁড় তন্দুরি ফ্লেভারের জন্য
মাটির পাত্রটিকে আগুনের ঢিমে আঁচে বসিয়ে রাখুন দশ মিনিট। জল একটু ফুটে এলে তাতে চিনি, লেমনগ্রাস, পুদিনা পাতা ও চা মশলা মেশান। সব মশলা মিশে জল সম্পূর্ণ ফুটে এলে এ বার তাতে দুধ মেশান ও আরও দু’মিনিট আঁচে বসিয়ে রাখুন।
এ বার ছাঁকনি দিয়ে ছেঁকে চা ঢেলে রাখুন একটি কাচের পাত্রে। তারপর সাঁড়াশির সাহায্যে খুব সাবধানে একটা বড় মাটির পাত্রের মধ্যে ভাঁড়টা রাখুন এবং তার মধ্যে চা-টা ঢেলে দিন। এই অবস্থায় আরও কিছু ক্ষণ ফোটান। চা ফুটতে শুরু করবে খানিক ক্ষণের মধ্যেই। একয়েক মিনিট পর একটা পরিষ্কার মাটির ভাঁড়ে ঢেলে পরিবেশন করুন।