চিলি সস
উপকরণঃচিলি ফ্লেক্স (আধভাঙ্গা শুকনো মরিচ)- ১ টে চামচ
রসুন কুচি- ২ কোয়া
চিনি- আধা কাপ
ভিনেগার- আধা কাপ
পানি- আধা কাপ
কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো- আধা চা চামচ
লবণ- আধা চা চামচ
কর্ণফ্লাওয়ার- দেড় টে চামচ
প্রণালিঃ
একটি পাত্রে পানি, চিলিফ্লেক্স, রসুনকুচি, চিনি, লবণ, কাশ্মীরি মরিচ গুঁড়ো ও ভিনেগার নিন। চুলায় মাঝারি আঁচে জ্বাল করুন। রসুন নরম হয়ে গেলে দেড় টে চামচ কর্ণফ্লাওয়ার ৩ টে চামচ পানিতে গুলিয়ে নিয়ে চুলায় থাকা মিশ্রণে যোগ করুন।মিশ্রণটি ভালভাবে ফুটে উঠলে নামিয়ে নিন।
(সস স্বাভাবিক তাপমাত্রায় আসলে পরিষ্কার শুকনো কাঁচের বোতলে করে ফ্রিজের নরমাল অংশে সংরক্ষণ করুন।)
