কলিজা সিঙ্গারা রেসিপি


উপকরণঃ

আলু (সেদ্ধ করে ছোট কিউব করে কাটা)- ২টি
সিদ্ধ করা গরু/মুরগীর কলিজা- ১ কাপ
পেঁয়াজ কুচি- ১ কাপ
তেল- ২ টেবিল চামচ
বিট লবণ- সামান্য
আদা বাটা- ১/২ চা চামচ
ধনে ও জিরা গুঁড়া- ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ
হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
ধনে পাতা কুচি- ১/৪ কাপ
কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ।
প্রণালীঃপ্যানে তেল হালকা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। আদা বাটা আর অন্য গুঁড়া মশলা দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিন।এরপর আলু এবং কলিজা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।৫ নিনিট দমে রান্না করে বিট লবণ,কাঁচা মরিচ, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।
খামির তৈরির জন্য যা লাগবে-
ময়দা- ২ কাপ
তেল- ২ টেবিল চামচ
লবণ- স্বাদমতো
কালিজিরা- ১ চা চামচ
পরিমাণমতো- পানি।

প্রণালীঃ
সব উপকরণ ভালোভাবে মিশিয়ে পরিমাণমতো পানি দিয়ে মাখিয়ে শক্ত খামির বানিয়ে ২০ মিনিট ঢেকে রেখে দিন।অল্প খামির নিয়ে ছোট আকারের রুটি বানিয়ে নিন। ছুরি দিয়ে রুটির মাঝখানে কেটে এক ভাগ নিয়ে তার চারপাশে পানি লাগিয়ে নিন। হাতে নিয়ে পানের খিলির আকারে বানিয়ে হাতের তর্জনি ও বুড়ো আঙ্গুল গোল করে তার মাঝখানে পুর ভরে দিন। দুইপাশ পানি দিয়ে চেপে লাগিয়ে মুখ বন্ধ করে হাত দিয়ে পুরো সিঙ্গারা কিছুটা চেপে নিন।
এবার সিঙ্গারাগুলো ডুবো তেলে ভেজে পছন্দের সস দিয়ে পরিবেশন করুন গরম গরম।

Next Post Previous Post