কাঁচা আমের জেলি রেসিপি

উপকরণঃ

  • কাঁচা আম – ২০০ গ্রাম
  • চিনি – ১ কাপ
  • লেবুর রস – ১ চামচ
  • সবুজ ফুড কালার – ১ চিমটি
প্রস্তুত প্রণালীঃ
১। প্রথমে আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তিন কাপ জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবারে সেদ্ধ করা আমের জল ঝরিয়ে নেব।
২। এরপরে কড়াইতে দুই কাপ সেদ্ধ করা আমের জল দিয়ে হাই আঁচে ফোটাতে থাকবো। এবারে মিশ্রণটির মধ্যে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুড কালার দিয়ে নাড়াচাড়া করতে থাকবো।
৩। এবারে মিশ্রণটির মধ্যে লেবুর রস মিশিয়ে হাই আঁচে ভালো করে নাড়াচাড়া করে মিশ্রণটি ঘন করে নেব।
৪। মিশ্রণটি ঘন হয়ে আসলে একটি পাত্রে ঠান্ডা জল নিয়ে তাতে এক চামচ জেলির মিশ্রণটি দিয়ে দেখব জমে আসছে কিনা। মিশ্রণটি জমে আসলে জেলি তৈরি।
৪। এবারে আঁচ বন্ধ করে মিশ্রণটি একটি পাত্রে নামিয়ে নিলেই তৈরি জেলি।
Next Post Previous Post