কাচা মরিচের আচার রেসিপি
উপকরণঃকাঁচামরিচ – ১০০ গ্রাম
সরিষা বাটা – দেড় টেবিল চামচ
ধনিয়া গুঁড়া – ১ টেবিল চামচ
পাঁচফোড়ন – ২ টেবিল চামচ
আদা বাটা – ১ চা চামচ
রসুন বাটা – ২ চা চামচ
হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
মরিচ গুঁড়া – ২ চা চামচ
চিনি – ১/২ কাপ
সিরকা/ভিনেগার – ১/২ কাপ
রসুন কোয়া – ১৫ থেকে ২০ টি
খাঁটি সরিষার তেল – ২ কাপ
লবণ – পরিমাণমতো।
প্রস্তুত প্রনালীঃ
মরিচগুলো ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিন। এরপর টুকরো টুকরো করে কেটে হলুদ ও লবণ মাখিয়ে রেখে দিন তিন ঘণ্টা। পাঁচফোড়ন টেলে গুঁড়া করে নিন। এবার একটি কড়াইয়ে তেল দিয়ে তাতে আদা, রসুন, মরিচ, হলুদ ও ধনে গুঁড়া ও সরিষা বাটা দিন। সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। এরপর চিনি ও কাঁচা মরিচ দিন। কিছুক্ষণ পর দিন সিরকা।
চুলার জ্বাল হালকা রাখবেন। খুব বেশি নাড়াচাড়া করলে মরিচ ভেঙে যাবে। মশলা যখন মাখা মাখা হয়ে তেল ভেসে উঠবে তখন পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিন। এরপর নামিয়ে নিন। ঠান্ডা হলে কাঁচের জারে সংরক্ষণ করুন। মাঝে মাঝে রোদে দিলে আচার দীর্ঘদিন ভালো থাকবে। এই আচার গরম ভাত, পোলাও, খিচুড়ি কিংবা বিরিয়ানির সঙ্গে খাওয়া যাবে।
(রেসিপি বাই রাতুল হায়দার রাহাত)