চিকেন টেকো

উপকরণঃ

টেকো রুটি তৈরির জন্য—বেসন ১ কাপ, ময়দা আধা কাপ, হলুদগুঁড়া আধা চা-চামচ, লবণ আধা চা-চামচ, তেল ১ চা-চামচ, তেল ভাজার জন্য।
স্টাফিংয়ের জন্য—মুরগির ছোট টুকরা অথবা কিমা ১ কাপ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, রসুনকুচি আধা চা-চামচ, তেল ১ টেবিল চামচ, অরিগানো ১ চা-চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, লবণ সামান্য। এ ছাড়া শসা, গাজর, ক্যাপসিকাম ১টি করে (পরিবেশনের জন্য)।

প্রস্তুত প্রণালীঃ
ময়দা, বেসন, হলুদগুঁড়া, লবণ, তেল মেখে পরিমাণমতো পানি দিয়ে রুটির মতো ডো তৈরি করে নিন। ৩০ মিনিট পর ছোট ছোট পাতলা রুটি বেলে গরম তেলে ভেজে নিন। লক্ষ রাখবেন, বেশি ভাজা হয়ে রং যেন বদলে না যায়। এবার রুটির বেলুন দিয়ে এমনভাবে ভাঁজ করুন, যাতে মাঝখানটা ফাঁকা থাকে। পাত্রে তেল গরম করে সব মসলা ও মুরগির কিমা ভেজে নিন। ভাজা কিমা টেকো রুটির ভেতর দিয়ে ওপরে শসা ও গাজরকুচি ছড়িয়ে পরিবেশন করুন।
Next Post Previous Post