চিংড়ি শুঁটকি ভর্তা


উপকরণঃ

  • চিংড়ি শুঁটকি- ১ কাপ,
  • পেঁয়াজ কুচি- ১কাপ,
  • কচি কাঁচামরিচ(৭-৮)টি,
  • সরিষার তেল-২ টেবিল চামচ,
  • লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালীঃ
চিংড়ি শুঁটকি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তাওয়ায় টেলে নিন।  প্যানে ১ টেবিল চামচ সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন,এরপর কাঁচামরিচ দিয়ে নেড়ে নামিয়ে নিন।
এবার ভেজে রাখা পেঁয়াজ-মরিচ আর লবণ একসাথে মেখে তাতে টেলে রাখা চিংড়ি শুঁটকি আর সরিষার তেল দিয়ে আবার মেখে নিন।
খিচুড়ি কিংবা সাদা ভাতের সাথে পরিবেশন করুন ঝাল ঝাল চিংড়ি শুঁটকি ভর্তা।

Next Post Previous Post