সবজি এবং আচার দিয়ে মজাদার নরম খিচুড়ি

 


উপকরনঃ

-পোলাওর চাল ২৫০ গ্রাম
-সবজি ১ কাপ পছন্দমতো
-মুসুর ডাল ১/৪  কাপ
মুগ ডাল ১/৪ কাপ
-পেঁয়াজ কুচি ১/২ কাপ
-আদাবাটা ১ চা চামচ
-রসুনবাটা ১ চা চামচ
-হলুদ গুঁড়া ১/৩ চা চামচ
-মরিচ গুঁড়া ১/৩ চা চামচ
-জিরা গুঁড়া হাফ চা চামচ
-যেকোনো আচার ২ চা চামচ ( আমের আচার )
-তেজপাতা দারচিনি ১ টা করে৷
এলাচি ২ টা
-কাঁচা মরিচ কয়েকটা
-টমেটো টুকরা হাফ কাপ
-ধনিয়া পাতা মিহি কুচি ২ টেবিল চামচ
-লবণ স্বাদ মত
-ঘি ১ টেবিল চামচ
-তেল ২ টেবিল চামচ
-পানি ১ লিটার

প্রস্তুত প্রনালীঃ
১। প্রথমে হাড়িতে তেল দিয়ে আস্ত গরম মশলা দিন।
২। সুন্দর গন্ধ ছড়ালে এতে পেঁয়াজ কুচি ভেজে হালকা লাল করে , আদাবাটা রসুনবাটা, হলুদ গুঁড়া ,মরিচ গুঁড়া ,জিরা গুঁড়া,টমেটো টুকরা ,স্বাদ মত লবণ আর অল্প পানি দিয়ে মশলা কশিয়ে নিন।
৩। মশলা কষানো হলে এতে পোলাওর চাল আর সবজি দিয়ে নাড়াচাড়া করে গরম পানি দিয়ে রান্না করুন ২০ থেকে ২৫ মিনিট।
৪। চাল ফুটে উঠলে আচার আর কাঁচা মরিচ দিয়ে দিন৷
হয়ে গেলে ধনিয়া পাতা মিহি কুচি দিয়ে ঘুটনি দিয়ে ঘুটে নিন। নামানোর আগে উপরে ঘি ছিটিয়ে দিন , অল্প বেরেস্তাও ছিটিয়ে দিতে পারেন । গরম গরম পরিবেশন করুন মজার সবজি আর আচারের স্বাদে নরম খিচুড়ি।

Next Post Previous Post