গাজরের হালুয়া রে‌সি‌পি


উপকরণঃ

গাজর – ৫০০ গ্রাম,
ঘী- ১ কাপ,
গুঁড়ো দুধ- ১ কাপ,
চিনি- ২ কাপ ( ইচ্ছে মত),
তেজপাতা- ১ টা,
এলাচি- ২টা,
দারুচিনি – ২ টা,
কাজুবাদাম – ১০ টা
পেস্তাবাদাম – ১০ টা,
কাঠবাদাম – ৮-১০ টি,
কিসমিস- ২০ টা,
লবণ- ১ চিমটি

প্রস্তুত প্রণালীঃ
গাজর ভাল ভাবে ধুয়ে গ্রেট (কুচি)করে নিন। ২৫০ গ্রাম পানিতে গাজর কুচি সিদ্ধ করতে চুলায় বসিয়ে দিন। লেগে জেনো না যায়, তাই কিছুক্ষণ পর পর নাড়ুন। কারণ, চুলায় রেখে গাজরের পানি সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে। সম্পূর্ণ পানি শুকিয়ে একটা সুন্দর গন্ধ যখন বের হবে, তখন চুলা থেকে নামিয়ে নিন।
এবার, আরও একটা প্যান চুলায় বসিয়ে নিন। প্যান গরম হলে, ঘী দিন। ঘী গরম হলে, কিসমিস ভেজে তুলে নিন। এবার সব বাদা কুচি ভেজে তুলে নিন।
এবার তেজপাত এলাচ, দারুচিনি দিয়ে একটু ভেজে নিন, তারপর সিদ্ধ গাজর কুচি দিয়ে ভাল ভাবে ভুনে নিন। তারপর চিনি দিন। নাড়তে থাকুন ৫ মিনিট। এক চিমটি লবণ দিন।
গুঁজে দুধ দিন, ভেজে রাখা বাদাম কিসমিস দিন। নাড়তে থাকুন আর ঘী ভেসে উঠা না পর্যন্ত ভুনতে থাকুন। ঘী বের হয়ে আঠালো হয়ে আসার পর নামিয়ে নিন। তেজপাতা এলাচ,দারুচিনি তুলে ফেলে দিন। বাটিতে সাজিয়ে পরিবেশন করুন।
Next Post Previous Post