ভেজিটেবল স্যুপ রেসিপি
উপকরণঃ
- পেঁয়াজ বড় টুকরো করে কাটা
- গাজর টুকরো- এক কাপ
- বিনস- এক কাপ
- মটরশুঁটি-হাফ কাপ
- মাশরুম- এক কাপ
- ব্রকোলি-এক কাপ
- রসুন-বড় এক চামচ
- অরিগ্যানো, গোলমরিচ গুঁড়ো - এক চামচ
- দুধ- হাফ কাপ
- মাখন
- অলিভ অয়েল
কড়াইতে আগে হাফ চামচ মাখন আর হাফ চামচ অলিভ অয়েল দিন। এবার একে একে পেঁয়াজ কুচি, রসুন আর সমস্ত সবজি দিয়ে ভালো করে নাড়া চাড়া করে নিন। সবজি সেদ্ধ হয়ে এলে অরিগ্যানো মিশিয়ে নিন। এবার হাফ কাপ দুধ আর হাফ কাপ জল মিশিয়ে ঢালুন। স্যুপ ঘন হয়ে এলে স্বাদমতো নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। চাইলে সামান্য কনফ্লাওয়ার জলে গুলে দিতে পারেন।