চিকেন স্যুপ রেসিপি

উপকরণঃ

  • চিকেন- ৭০ থেকে ৭৫ গ্রাম
  • গাজর-বড় টুকরো করা
  • বিনস
  • ক্যাপসিকাম
  • টমেটো
  • বাঁধাকপি ( বড় ৪ টুকরো)
  • পেঁপে বড় টুকরো
  • ছোট আলু ( ইচ্ছে হলে তবেই)
প্রস্তুত প্রণালীঃ
চিকেন আগে থেকে লেবুর রস আর নুন দিয়ে মাখিয়ে রাখুন। এবার কড়াইতে এক চামচ অলিভ অয়েল দিয়ে গোটা গোলমরিচ,লবঙ্গ, দারচিনি, এলাচ দিন। এরপর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সবজি মেশান। সবজি খানিক ভাজা হলে চিকেন দিয়ে ঢাকা দিন। তিন মিনিট পর পরিমাণ মতো জল দিন। ফুটে এলে গোলমরিচের গুঁড়ো আর সামান্য মাখন দিয়ে নামিয়ে নিন।
Next Post Previous Post