কাচা ডিমের মেয়োনিজ রেসিপি
উপকরনঃ
১. ডিম ১টি২. গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ
৩. লেবুর রস ১ টেবিল চামচ
৪. সাদা ভিনেগার ১ চামচ
৫. চিনি ২ চা চামচ
৬. লবণ ১/৪ চা চামচ
৭. সয়াবিন তেল ১ কাপ
বানানোর পদ্ধতিঃ
১. প্রথমে আমাদের একটি ব্লেন্ডার নিয়ে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডার ছাড়া হ্যান্ড ব্লেন্ডার, ইগ বিটার দিয়ে করতে পারেন। তবে তাতে সময়টা বেশি লাগবে।
২. এরপর তাতে তেল বাদে বাকি সবকিছু উপকরণ দিয়ে দেব। এরপর এক কাপ তেল ৪ বা ৫ বার দিয়ে ব্লেন্ড করে নিব ২৫ থেকে ৩০ সেকেন্ড করে।
৩. পারফেক্ট মেয়োনিজ পেয়ে যাবেন।