ডিমের রোল

 প্রয়োজনীয় উপকরণঃ

★ ১ কাপ ময়দা

★ ২টেবিল চামচ সাদা তেল

★ ২টো ডিম

★ ১টি ছোট শসা কুচানো

★ ১টি ছোট পেঁয়াজ কুচানো

★ ২টি লঙ্কা কুুচানো

★ স্বাদমতো নুন

★ স্বাদমতো গোলমরিচ

★ স্বাদমতো চাট মসলা(স্কিপ করতে পারেন)

★ পরিমাণ মতো টমেটো কেচাপ

★ প্রয়োজন অনুযায়ী চিলি সস

★ স্বাদমতো পাতিলেবুর রস


প্রস্তুত প্রনালীঃ

১. প্রথমে ময়দা মেখে নিন। ভালো করে তেল দিয়ে ময়ান দিয়ে মাখবেন। ময়দা আগে মেখে রেখে দিন।


২. তারপর স্যালাড বানানোর জন্য শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিন।


৩. এরপর ময়দা লেচি করে নিন। এবার রুটির মত বেলে নিন হালকা তেল দিয়ে।


৪.এরপর জাস্ট রুটিটা চাটুতে সেঁকে নিন। সেঁকে তুলে রাখুন।এবার চাটুতে তেল দিন। রুটিটা ভেজে নিন তেলে।এরপর আলাদা পাত্রে ডিম গুলে নিন।


৫.এরপর রুটি তুলে নিয়ে, চাটুতে গোলা ডিমটা ঢেলে দিন। এর ওপর রুটিটা বসিয়ে দিন।দুপিঠ ভালো করে ভেজে তুলে নিন।এবার রুটিটা একটা পরিষ্কার জায়গায় নামিয়ে রাখুন।


৬. রুটিতে এবার স্যালাড দিন। এরপর এর ওপর টম্যাটো সস ও চিলি সস এবং কেচাপ ও লেবুর রস দিন।তারপর সাবধানে রোল করে, কাগজে মুড়ে দিন। ব্যাস এগরোল রেডি।


Next Post Previous Post