চিকেন কিমা রে‌সি‌পি

উপকরণঃ

• ৫০০ গ্রাম মুরগির মাংস, 

• পরিমাণ মতো তেল,

• আদা বাটা ১ চামচ,

• রসুন বাটা ১ চামচ, 

• রসুন কুচি ১ চামচ, 

• পেয়াজ কুচি ১/২ কাপ,

• কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ,

• লবণ স্বাদমতো, 

• জিরার গুড়া ১/২ চামচ, 

• গরম মসলার গুঁড়া ১/২ চামচ, 

• গোলমরিচের গুঁড়া ১/২ চামচ, 

• টমেটো সস ১/৪ কাপ, 

• ধনিয়া পাতা কুচি ১/২ কাপ 


প্রস্তুত প্রনালীঃ

প্রথমে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে রসুন, পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে ছোট ছোট টুকরো করা মুরগির মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে | তারপরে সবগুলো মসলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ১০ মিনিট চুলার আঁচ লো আঁচে করে ঢেকে রাখবো || ১০ মিনিট পর আবারো কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে টমেটো সস আর ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিলেই হয়ে যাবে চিকেন কিমা রেসিপি।

Next Post Previous Post