বাঁধাকপির স্যুপ রেসিপি

উপকরণঃ

  • একটি মাঝারি মাপের বাঁধাকপি (বড় ৪টে টুকরো)
  • পেঁয়াজ কোচানো
  • টমেটো কোচানো- ৪টে
  • ক্যাপসিকাম কুচি
  • গোলমরিচের গুঁড়ো
  • লেবুর রস- ৪ চামচ
প্রস্তুত প্রণালীঃ
একটি ডিপ প্যান গরম করে প্রথমে পেঁয়াজ রোস্ট করুন। গ্যাস একদম লো ফ্লেমে রাখুন। এবার ওতে বাঁধাকপি দিয়ে জল দিন। সামান্য নুন দিন। বাঁধাকপি সেদ্ধ হয়ে এলে টমেটো, গোলমরিচের গুঁড়ো, ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে দিন। ১০ মিনিট ফুটতে দিন। স্যুপ ঘন হয়ে এলে নামিয়ে নিন। লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।
Next Post Previous Post