ধনেপাতা কাঁচালঙ্কা মুরগি রেসিপি
উপকরণ ও প্রস্তুত প্রণালীঃ
15- 20 টা কাঁচালঙ্কা বীজ ছাড়িয়ে যেতে রাখুন।প্রথমে 500 গ্রাম মুরগির মাংস কে ভালো করে লেবুর রস, নুন , অল্প কাঁচালঙ্কা বাঁটা দিয়ে আর এক চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখুন।
এবার কড়াইতে তেল গরম করে, তাতে একটা এলাচ আর আধ ইঞ্চি দারচিনি ফোড়ন দিন। ওর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে স্বচ্ছ হয়ে যাওয়া অবধি ভাজুন। 1 চামচ আদাবাটা , 1 চামচ রসুন বাঁটা মিশিয়ে ভাজুন। ওর মধ্যে ম্যারিনেশন সহ মাংস টা দিয়ে কষতে থাকুন। মাংস সিদ্ধ হবার একটু বাকি রেখে আগে বেশিরভাগ লঙ্কা বাঁটা টা ওতে মিশিয়ে দিন। মাংস সিদ্ধ হয়ে জবার পরে, বাকি লঙ্কা বাঁটা আর 2 চামচ ধনেপাতা বাঁটা মিশিয়ে এক মিনিট রান্না করেই আঁচ থেকে সরিয়ে নিন, যাতে ধনেপাতা আর লঙ্কার রং আর গন্ধ নষ্ট না হয়ে যায়। এটি গরম ভাত এর সাথেই খেতে সব থেকে সুস্বাদু লাগে। কেউ বানালে , বানিয়ে কেমন লাগলো জানাবেন।