চ্যাপা রসুন ভুনা
উপকরণ :
১. চ্যাপা শুঁটকি ৫০ গ্রাম, ২. রসুন বাটা ২ টেবিল চামচ, ৩. রসুন স্লাইস আধা কাপ, ৪. পেঁয়াজ কুচি ১ কাপ, ৫. মরিচ বাটা ২ টেবিল চামচ, ৬. হলুদ ভাটা ১ চা চামচ, ৭. ফিশসস ১ চা চামচ, ৮. লবণ স্বাদমতো, ৯. তেল ১/৩ কাপ, ১০. কাঁচা মরিচ ৪টি।
প্রণালি :
শুঁটকি ভালো করে ধুয়ে বেটে নিন। কড়াইয়ে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ ও রসুন স্লাইস দিন। পেঁয়াজ ও রসুন নরম হলে হলুদ, মরিচ ও রসুন বাটা দিয়ে ভুনে নিন কোয়ার্টার কাপ পানি দিয়ে। মসলা ভুনাভুনা হলে শুঁটকি, লবণ ও ফিশসস দিয়ে ভুনতে থাকুন। স্বাদ অনুযায়ী লবণ দিন। বেশি ঝাল খেতে চাইলে কাঁচা মরিচ চিরে দিন। ঝাল কম খেতে চাইলে আস্ত মরিচ দিন। তেল চকচকে হয়ে কড়াই থেকে আলগা হলে নামিয়ে নিন।
