চ্যাপা ভর্তা রেসিপি
উপকরণ :
১. চ্যাপাশুটকি ২০ গ্রাম, ২. শুকনা মরিচ ১৫টি, ৩. পেঁয়াজ টুকর ১ কাপ, ৪. রসুন কোয়া আধা কাপ, ৫. লবণ স্বাদমত, ৬. লাউপাতা ২টি।
প্রণালি :
শুটকি পরিষ্কার করে ধুয়ে পাতা দিয়ে মুড়ে ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে ভেজে নিন সেদ্ধ না হওয়া পর্যন্ত। ভাজার পর উপরের পাতাটি ফেলে দিন। রসুন কোয়া ভালভাবে টেলে নিন। পেঁয়াজও টেলে নিন যেন কচকচে ভাব থাকে। শিলপাটা শুকনা মরিচ বেটে নিন। এবার শুটকি, লবণ ও রসুন দিয়ে বাটুন। সবশেষে পেঁয়াজ দিয়ে আধাবাটা করে এক সঙ্গে মিশিয়ে পরিবেশন করুন।
