রসগোল্লা রে‌সি‌পি

 


উপকরণঃ

১.ঘন দুধ: ২লিটার
২.ভিনেগার:৪-৬টেবিল চামচ
৩.ঘি:২চা চামচ
৪.ময়দা:২চা চামচ
৫.সুজি:২চা চামচ
৬.বেকিং পাউডার :১/২চা চামচ
সিরার জন্যঃ
১.চিনি: হাফ ৫০০ গ্রাম
২.পানি : ৮কাপ

প্রণালীঃ
প্রথমে দুধ জাল দিতে হবে।বলক উঠলে ১টেবিল চামচ ভিনেগার/লেবুর রস দিন।এভাবে যতক্ষণ না দুধ থেকে ছানা আলাদা হবে ১টেবিল চামচ করে ভিনেগার দিতে থাকুন।যখন দুধ থেকে ছানা আর পানি আলাদা হয়ে যাবে তখন একটা চালনিতে পানি ঝরিয়ে নিন।ছানা টাকে হালকা ধুয়ে নিন,তারপর ছানা থেকে পানি ভালো ভাবে নিংড়ে নিতে হবে চেপে চেপে।
চিনি ও পানি জাল দিয়ে পাতলা সিরা তৈরি করে নিন।ছানার সাথে বাকি সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিন।মাখা ভালো না হলে রসগোল্লা ভালো হবেনা।মাখা হলে ছোট ছোট করে গোল গোল রসগোল্লা বানিয়ে সিরায় দিয়ে ৩০মিনিট মিডিয়াম আচে ঢাকনা দিয়ে জাল দিন।মিষ্টি যখন ফুলে দিগুণ হয়ে যাবে,তখন নামিয়ে ৭-৮ ঘণ্টা সিরায় রেখে ঠানডা করে পরিবেশনন করুন মজাদার রসগোল্লা।

Next Post Previous Post